1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আইপিএলে খেলার অনুমতি পেলেন মোস্তাফিজুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

সাকিব আল হাসানের পর এবার মোস্তাফিজুর রহমানকেও আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সাকিবের আইপিএলে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে সাকিবের ছুটি চাওয়া নিয়ে অমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্বসেরা অলরাউন্ডার টেস্ট খেলতে চান কি চান না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে পরে মুখ খুলে বিতর্কের ঝড় তুলেছিলেন সাকিব।

তবে বিসিবি আগেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটির পাশাপাশি আইপিএল খেলার অনাপত্তিপত্রও দিয়েছিল সাকিবকে। একই সময়ে বিসিবি প্রধান জানিয়েছিলেন যে, ছাড়পত্র চাইলে অনুমোদন পাবেন মোস্তাফিজও। কিন্তু সাকিবের ছুটি চাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে বাঁহাতি পেসার জানিয়েছিলেন যে শ্রীলঙ্কা সফরের দলে নির্বাচিত হলে তিনি আইপিএলে যাবেন না।

সব সংশয়ে জল ঢেলে দিয়ে শনিবার বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। ’ অর্থাৎ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজে দলে থাকছেন না ফিজ। ওই সময় তিনি আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।

এদিকে শনিবার সকালে আইপিএল খেলতে ভারতে গেছেন সাকিব। কয়েক বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে এ বছর আবার যোগ দিয়েছেন পুরনো দলে। আর মোস্তাফিজ প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ