1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ২০৭২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪১ Time View

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

করোনাভাইরাস নিয়ে আজ রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ