1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

কোহলিদের পাত্তাই দিলো না ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

চার ম্যাচ টেষ্ট সিরিজে বলতে গেলে প্রথম টেষ্ট বাদে ইংল্যান্ডকে খুঁজেই পাওয়া যায়নি। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো উল্টো রথে! টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয়দের সহজেই হারিয়েছেন ইংলিশরা।

প্রথম টি টোয়েন্টিতে জেসন রয়ের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল ভারত। নিজেদের ঘরের মাঠেই পাত্তা পেল না বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে ১২৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে গেল ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

যে আহমেদাবাদের উইকেটে টেস্ট সিরিজে নাকানি-চুবানি খেল ইংলিশরা সেখানে টি-টোয়েন্টিতে ভারতকে আজ ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে পুরো ব্যর্থ হয়েছে রোহিত শর্মাহীন ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি ফিরেছেন আরেকটি শূণ্যের যন্ত্রণা নিয়ে। ফর্মে থাকা রিশভ পান্ত চারে নেমে সফল হতে পারেননি (২১)।

৪৮ রানে চার উইকেট হারিয়ে ফেলা ভারতকে অনেকটা একাই এগিয়ে নিয়েছেন শ্রেয়াস আয়ার। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৮টি চার ১টি ছয়ে ৬৭ রান করেছেন। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ভারত।

আধুনিক টি-টোয়েন্টিতে এটা যে কোনো রানই নয় পরে সেটা দারুণভাবে প্রমাণ করেছেন ইংলিশরা। সফরকারীদের ওপেনিং জুটিটাই বড় জয়ের রাস্তা পাকা করেছিল। ওপেনিংয়ে ৭২ রান তোলেন দুই ওপেনার জেসন রয় ও জস বাটলার। বাটলার ২৪ বলে ২৮, জেসন রয় ৩২ বলে ৪টি চার ৩টি ছয়ে ৪৯ রান করেছেন।

দারুণ শুরুর পরে সুন্দর সমাপ্তি টেনেছেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ১৫.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩০ রান তোলে ইংল্যান্ড। তখন ডেভিড মালান ২৪ ও জনি বেয়ারস্টো ২৬ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভার ১২৪/৭ (স্রেয়াশ ৬৭, পন্থ ২১, পান্ডিয়া ১৯; জোফরা ৩/২৩)।
ইংল্যান্ড: ১৫.৩ ওভারে ১৩০/২ (জেসন রয় ৪৯, বাটলার ২৮, বেয়ারস্টো ২৬*, ডেভিড মালান ২৪*)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ