1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ, নিবন্ধন করেছেন ৫৩ লাখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪১ Time View

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন, নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৮৭২ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন আর সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ