1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু, উপস্থিত প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি যুদ্ধবিরতির অনুরোধ করছে না ইরান, দীর্ঘস্থায়ী যুদ্ধর জন্য পুরোপুরি প্রস্তুত ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের মার্চের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন, শুরু যেদিন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১২
  • ৭৬ Time View

রাজধানীর বনানী-কাকলীর ক্রসিংয়ের সামনে ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং একই পরিবারের অপর ৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশের এসআই মো. শরিফ জানান, রাত সোয়া ১২টায় খালি একটি ট্রাক বনানী ক্রসিং থেকে মহাখালী যাবার পথে বিপরীত দিক থেকে আসা (জিয়া কলোনীর দিক থেকে) একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং অপর একটি প্রাইভেটকারকেও ধাক্কা দেয় ট্রাকটি।

এ দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আবুল কাসেম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিহতের স্ত্রী হাসিনা বেগম, মা জুবেলা (৮০), মেয়ে স্বপ্না (২০), অপর মেয়ে রেশমি (৪), জামাই শফিকুল ইসলাম (৫২), শফিকুল ইসলামের ছেলে  সাহাদত (৩) ও শ্যালক মাসুদ (৩৮)  গুরুতর আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতের জামাই শফিকুল জানান, ‘দুপুরে শরিয়তপুরের নড়িয়া থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তারা।’

সিঙ্গাপুর থেকে আসা তার শ্যালক মাসুদকে (৩৮) নিয়ে রাত সাড়ে ১১ টায় শরিয়তপুর রওনা হন তারা। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকসহ অন্য দুটো গাড়ি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ