1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দুই মাস পর করোনায় দৈনিক শনাক্ত হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৩ Time View

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩১ হাজার পাঁচ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২৯৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার পাঁচ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত সাত জনের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন, বরিশাল বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন সাত জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে এক জন, রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ এক হাজার ১০৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯১ হাজার ৫৭০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৫৩৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ