1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

পুলিশ সুপার পদে ছয়জনকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৯ Time View

পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ছয় কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সিএমপির উপকমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপকমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ