1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৬২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

আজ রোববার (৭ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিন জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮ টি, জিন-এক্সপার্ট ২৯ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৫৪ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯২ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫ টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে নয়জন পুরুষ, দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রামে চারজন। এছাড়া খুলনা বিভাগে একজন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৯০৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯১ হাজার ১৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৭১৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ