1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মঙ্গলবার পর্যন্ত টিকা নিয়েছেন সাড়ে ৩৩ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬১ Time View

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এদের মধ্যে ৭৭৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানায়,মঙ্গলবার টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন, আর সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ