1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১৪৩৯ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫৫ Time View

করোনায় মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় দেড় হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। গণহারে টিকা প্রদান কর্মসূচি চললেও নিয়ন্ত্রণে আসছে না ভাইরাসটি। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে আরও অর্ধলক্ষ মার্কিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ১৪৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৩৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৫ লাখ ২৭ হাজার ২২৬ জনে ঠেকেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ভুক্তভোগী। এতে সুস্থতার সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৫ লাখ ৫৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৪৮৯ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৫ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৪৪ হাজার ১৭৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৯ লাখ ১১ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ৩১ হাজার ৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৬ লাখ ৮৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৭ হাজার ৯৪৯ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৮৮ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৭৫৯ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ৯ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৭ হাজার ৩৪৬ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১২৫ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ৯২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ২৭৩ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ