1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৮৪ জনে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে জন ৪ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের বয়স ৬০ বছরের বেশি। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রামের তিনজন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ এবং ২১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৪০ লাখ ৩ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪হাজার ৭৫৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৪৩ জন (৭৫ দশমিক ৬৬ শতাংশ) ও নারী দুই হাজার ৪১ জন (২৪ শূন্য ৩৪ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ