1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিএনপি জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা, সে জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে।

তিনি বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গিত গেয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে।

বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা।

সেতুমন্ত্রী বলেন, সরকারের সব কিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপির বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ