1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

আইপিএলের জন্য শ্রীলংকা সিরিজে থাকছেন না সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ Time View

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

ইতোমধ্যে আইপিএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব। বোর্ড তা মঞ্জুরও করেছে। ফলে স্পষ্টতই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা হবে না সাকিবের।

আগামী এপ্রিল-মে মাসে হবে আইপিএল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এবার কলকাতা নাইট রাইডার্সে সুযোগ হয়েছে সাকিবের। পুরনো দলে ফিরে যাতে গোটা টুর্নামেন্ট খেলতে পারেন, সেই কারণেই সাকিব খেলতে চান না দেশের হয়ে টেস্ট। তাই ছুটির আবেদন করেন বিসিবির কাছে। অনেক আলোচনা করে বোর্ড তাকে ছুটি দিয়েছে। ফিট থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব খেলবেন আইপিএল।

ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাবেক এ অধিনায়ক সাকিবের ছুটি প্রসঙ্গে বলেছেন, ‘সম্প্রতি সে (সাকিব) আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, আইপিএল খেলার কারণে সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চায় না। আমরা তাকে অনুমতি দিয়েছি। দেখুন, কেউ যদি (জাতীয় দলের হয়ে টেস্টে) না খেলতে চায়, আমরা তাকে জোর করব না।’

বৃহস্পতিবার হয়েছে ২০২১ আইপিএলের নিলাম। ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিষেধাজ্ঞার কারণে গত বছরের আইপিএল নিলামে ছিলেন না সাকিব। সেই হিসেবে এবার তার প্রত্যাবর্তনও বলা যায়।

২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। সেই হিসাবে তিন বছর পর আবার পুরনো তাঁবুতে ফিরলেন সাকিব।

এপ্রিল-মে মাসে হতে যাওয়া আইপিএলে খুব বেশি ম্যাচ হয়তো খেলতে পারতেন না সাকিব। কারণ ওই সময় দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। পরের মাসে তিন ওয়ানডে খেলতে লঙ্কানরাও আসতে পারে বাংলাদেশে। ঠাসা সূচিতে আইপিএল খেলার শঙ্কা ছিল সাকিবের। তবে আকরাম খানের কথাতে উল্টো জানা গেল, সাকিব টেস্ট খেলতে চান না, তিনি চান আইপিএল খেলতে।

টেস্ট সিরিজ থেকে সাকিবের সরে দাঁড়ানো এটাই প্রথম নয়। ক্লান্তি কমাতে ২০১৭ সালের সেপ্টেম্বরে এই ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন।

এর আগে ফেব্রুয়ারি-মার্চে সামনের নিউজিল্যান্ড সফরের জন্য পিতৃত্বকালীন ছুটি চান সাকিব এবং পেয়েও গেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম টেস্টে খেলেছেন। তৃতীয় দিন চোটে পড়লে আর নামেননি এবং ঢাকা টেস্ট থেকে ছিটকে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ