1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

তিন দিনের ছুটি : শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

সাপ্তাহিক ছুটির সঙ্গে ও একুশে ফেব্রুয়ারির ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের ২১জেলার ঘরমুখো মানুষের ঢল দেখা দিয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছোট-বড় যানবাহনে করে হাজার হাজার ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা পাড়ি দিচ্ছে।

এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার হাজার যাত্রীর পাশাপাশি ৮ শতাধিক যানবাহন অবস্থান করছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটে মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। আজ শুক্রবার সকালে অত্যধিক মানুষ পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়।

তিনি আরও জানান, নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে তিনটি রোরো, দুটি কে টাইপ, তিনটি মিডিয়াম এবং পাঁচটি ডাম্পসহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ