1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আমেরিকা থেকে অনেকেই বাংলাদেশে টিকা নিতে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে ভ্যাকসিন নিতে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী নিজেও করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।

তিনি বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে। তখন তারা বলেন আমেরিকায় কতদিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে? তাই এই সময় আমরা দেশেও আসলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকে, তাহলে এই রোগ নির্মূল হবে না।

এ সময় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিষয়ে মন্ত্রী বলেন, আল-জাজিরার মতো একটি বড় সংস্থা এত মিথ্যা কথা বলতে পারে। এত বানোয়াট গল্প বলতে পারে? তাদের লজ্জা হওয়া উচিত।

আল-জাজিরার প্রতিবেদন জনগণ গ্রহণ করেনি দাবি করে তিনি বলেন, এ ধরনের মিথ্যাবাদী মিডিয়া থাকা উচিত নয়। তাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। মিথ্যা বলা তাদের বন্ধ করা উচিত।

এ কে আব্দুল মোমেন বলেন, আল-জাজিরার সঙ্গে আরেকটি সংস্থা হচ্ছেন নেত্র, তারা বলেছিল বাংলাদেশে করোনায় ৫০ লাখ থেকে এক কোটি লোক মারা যাবে। এখন পর্যন্ত আট হাজারের কিছু বেশি লোক মারা গেছে।

তিনি বলেন, তারা ঘরে বসে বসে চিন্তা করে। দেশ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এসব কিছুর মূল কারণ হচ্ছে বাংলাদেশকে অসুবিধায় ফেলা। এরা ষড়যন্ত্র করে সরকারের বদনাম করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ