1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিত করার দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২
  • ১১২ Time View

‘অভিন্ন আইন মানবাধিকার’ শীর্ষক এক মানববন্ধনে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিত করার দাবি জানিয়েছে কর্মজীবী নারী নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আক্তার বলেন, ‘‘পোশাক শিল্প বাংলাদেশের একটি বৃহৎ শিল্প। যেখানে প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত, যার ৮৫ শতাংশই নারী।’’

‘‘সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীরা ৬ মাস মাতৃকালীন ছুটি ভোগ করবেন, অথচ পোশাক শিল্পে কর্মরত নারীরা এ থেকে বঞ্চিত হবেন- এটা মেনে নেওয়া হবে না।’’

তিনি আরো বলেন, ‘‘এটি একটি পুরোনো আইন। যারা এ আইন মানছেন না, তারা দেশের বিরোধিতা করছেন।’’

এছাড়াও শিরিন আক্তার বিজিএমইএ’র মাতৃবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

মানবন্ধনে সংহতি প্রকাশ করেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, জাতীয় গামের্ন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমিরুল ইসলাম আমিন, গামের্ন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আনজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ