1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

করোনার ২য় ডোজ যতো দেরিতে নেয়া হবে তা ততো কার্যকর: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৭ Time View

করোনার টিকার দ্বিতীয় ডোজ যতো দেরিতে নেয়া হবে তা ততো কার্যকর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন তথ্য দেয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ডোজের সময়সীমা ৮ সপ্তাহ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সকালে, রাজধানীর মিরপুরে বাংলাদেশ ডেন্টাল হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রথম টিকা নেবার পর তিন মাস পর্যন্ত দ্বিতীয় টিকা নেয়ার সময় থাকে। যত পরে নেয়া হয় টিকার কার্যকারিতা তত বেশি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ৮ সপ্তাহ পর টিকা দেবার তারিখ নির্ধারণ করা হয়েছে। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের কাছে নতুন করে মেসেজ পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এখনো অনেক বড় দেশ চাহিদা মতো ভ্যাকসিন পায়নি। করোনা চিকিৎসা নিতে নাগরিকদের তাবুতেও রাখতে হয়েছে অনেক দেশে। সে তুলনায় বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেক দক্ষতা দেখিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার কমছে। সবশের্ষ তথ্য অনুযায়ি সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ। এরমধ্যে দেশে ৭০ লাখ ভ্যাকসিন এসেছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, ২৫ লাখ লোক টিকার জন্য নিবন্ধন করেছে ৷ ভিড় বাড়ায় নিবন্ধন পরবর্তী বার্তা পেতে দেরি হচ্ছে জানিয়ে বলেন, এ নিয়ে উদ্বিগ্নের কিছু নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ