1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশ এগিয়ে গেলে আঘাতের আশঙ্কা বাড়ে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে উল্লেখ করে তা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছর সরকারের অর্থনীতির কৌশল লিপিবদ্ধ রয়েছে এই পরিকল্পনায়।

একনেক সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পেটিতে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এডিবি।

এছাড়াও ৫৩৪ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে পায়রা সমুন্দ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেয় একনেক। এতে প্রকল্পটির ব্যয় দাঁড়ালো ৪ হাজার ৫১৬ কোটি টাকা।

পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বৈঠকে পায়রা বন্দরের বিস্তারিত পরিকল্পনা দেখতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ