1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎ পিতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২
  • ১৬৯ Time View

কিশোরী সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম নগরীর নিউমুরিং এলাকা থেকে কবির আহমদ (৩২) নামের এক নৌযান শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।

কর্ণফুলী থানার ওসি মো. শামসুল ইসলাম জানান, ফিশিং ট্রলারের মেকানিক কবির আহম্মদ কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি ভোলা উপজেলা সদরে।

দু’বছর আগে কবির কাজল রেখা বেগম নামে স্বামী পরিত্যক্তা এক মহিলাকে বিয়ে করেন। আগের সংসারে কাজল রেখার আনুমানিক ১২ বছর বয়সী এক কিশোরী আছে। বিয়ের পর কবিরের সম্মতিতে ওই মেয়েকেও কাজল রেখা তাদের সংসারে নিয়ে আসেন।

গত ৩ জুন কাজল রেখা তার মেয়েকে রেখে ঝালকাঠিতে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ওই দিন রাতেই কবির ওই কিশোরীকে ধর্ষণ করেন।

ঝালকাঠি থেকে ফেরার পর ১০ জুন কাজল রেখা এ ঘটনা জেনে কর্ণফুলী থানায় কবিরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এরপর থেকে কবির বাড়িঘর ও পরিবারের লোকজন ফেলে পালিয়ে যায়। পরে কবির নগরীর বন্দর থানার নিউমুরিং এলাকায় এসে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ওই বাসা থেকে কবিরকে গ্রেফতার করে।

ওসি জানান, কবিরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ