1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

করোনায় আরও ১১ জনের মৃত্যু : শনাক্ত ৪৪৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

দেশে করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলো ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরও ৬৪১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ