1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিদেশের বাজারে সৈয়দপুরের প্রেসার কুকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

কালের বিবর্তনে আধুনিক ডিজাইনের বিদেশি তৈজসপত্রে ছেয়ে গেছে দেশের বাজার। চড়া দামে এসব পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। তাই, দেশের চাহিদা মেটাতে নীলফামারীর সৈয়দপুরে গড়ে ওঠে `এস গোল্ডেন কুক অয়ার ইন্ডাস্ট্রিজ`।

২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি তৈরি করছে আন্তর্জাতিকমানের প্রেসার কুকারসহ বিভিন্ন পণ্য। বর্তমানে দেশের চাহিদা মিটিয়েও প্রতিষ্ঠানটির পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।

তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংসহ নানা সমস্যার কারণে প্রতিযোগিতার বাজারে প্রতিমুহূর্তেই হোঁচট খেতে হয়।

প্রতিষ্ঠানটিতে কর্মরত মোতালেব হোসেন বলেন, “এক সময় বাইরে থেকে এক্সপার্ট এসে এখানে কাজ করতো। এখন আমরা নিজেরাই করছি, যা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। বর্তমানে এখানে তৈরি হচ্ছে প্রেসার কুকার, ননস্টিক ও উন্নতমানের হাড়ি-পাতিল।”

এস গোল্ডেন কুক অয়ার ইন্ডাস্ট্রিজের পরিচালক রাজু পোদ্দার জানান, কাঁচা মালের দুষ্প্রাপ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও বিদেশি কোম্পানি বাজার দখল করায় প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের প্রতি মুহূর্তেই হোঁচট খেতে হয়। তারপরও এখানকার পণ্য ভারত, ভুটান ও মিয়ানমারে রফতানি হচ্ছে।

তিনি জানান, গ্যাস না থাকলেও বিদ্যুৎ নির্ভরশীল এই প্রতিষ্ঠানে এলাকার কমপক্ষে ৪শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু প্রেসার কুকার ইন্ডস্ট্রিজ নয়, সরকারি সহযোগিতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেলে আরও নতুন নতুন কলকারখানা স্থাপনে এখানকার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সংযোগ ও ব্যাংক ঋণের সহযোগিতা পেলে কৃষিনির্ভর নীলফামারীতে গড়ে উঠবে নতুন নতুন শিল্প-প্রতিষ্ঠান। আর এতে হাজারও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ