1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ফের আম্পায়ারের সঙ্গে কোহলির অশোভন আচরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

চেন্নাই টেস্টে সফরকারী ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। আজিংকা রাহানেকে দায়িত্ব দেওয়ার দাবিও উঠেছে। ব্যর্থতার সময়ে সকল নেতিবাচক দিকগুলো সামনে চলে আসে, কোহলির ক্ষেত্রেও সেটাই হচ্ছে।

চাপের মুখে মেজাজ ধরে রাখতে পারেননি ভারত অধিনায়ক। আরো একবার তার বিরুদ্ধে মাঠে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তাতে আম্পায়ার নীতিন মেননের উদ্দেশ্যে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে, “এই মেনন, এটা কী হচ্ছে?” আসলে ইংলিশ ব্যাটসম্যানদের রান নেওয়ার সময় ক্রিজের ওপর দিয়ে দৌড়নো নিয়ে চরম অসন্তুষ্ট হন কোহলি। আম্পায়ার মেননকে তিনি বলেন, ‘এই মেনন, এটা কী হচ্ছে, ওরা তো পিচের ওপর দিয়ে দৌড়চ্ছে।’

অভিযোগ করা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু যে রকম আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মেননকে সম্বোধন করেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। ক্রিকেট মাঠে আম্পায়ারকে এভাবে সম্বোধন করা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অবশ্য ৩৭ বছর বয়সি মেনন ম্যাচ রেফারিকে এ নিয়ে কোনও অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া যায়নি। এক সময় ভারতের মধ্যপ্রদেশের হয়ে লিস্ট-এ ক্রিকেট খেলেছেন তিনি। কিন্তু দ্রুতই আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ