1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ফেব্রুয়ারিতেই আসছে কোভ্যাক্সের টিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ফেব্রুয়ারি মাসেই কোভ্যাক্সের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, এ মাসের শেষের দিকে বিনামূল্যে দেশে কোভ্যাক্সের এক লাখ ৩১ হাজার ডোজ টিকা আসবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

কোভ্যাক্স হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম। বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে এ জোট গঠিত হয়েছে।

স্বাস্থ্য সচিব বলেন, টিকা নিয়ে মানুষের ভয়-ভীতি দূর হচ্ছে। টিকা দেওয়ার ঝামেলা নেই। গতকাল পর্যন্ত ৭৮ হাজার টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ মানুষ।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, তৃতীয়দিনের মতো সারাদেশে করোনার ভ্যাকসিন কার্যক্রম চলছে। রাজধানীতে ভ্যাকসিন গ্রহণে জনগণের আগ্রহ বেড়েছে।

টিকার অপচয় প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে টিকার অপচয় এখনও পর্যন্ত ১০ শতাংশ ছাড়ায়নি। ১০ শতাংশ অপচয় ধরেই টিকা আনা হয়েছে। এ পর্যন্ত তা পেরোয়নি।

এর আগে ফাইজারের তৈরি করা টিকা বাংলাদেশ নেবে কি-না, তা জানতে চেয়ে গত মাসে চিঠি দিয়েছিল কোভ্যাক্স। তাদের চিঠিতে বাংলাদেশ ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিতে চাইলে ১৮ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছিল। জবাবে বাংলাদেশ সরকার ওই টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ