1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

৩৮তম বিসিএস: ৭৩৮ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ Time View

৩৮তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৩৮ জন প্রভাষক নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ১৪ ফেব্রুয়ারির দুপুরের মধ্যে পদায়ন করা প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ৩৮তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশক্রমে ৭৩৮ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ২২০০০-৫৩০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ করা প্রভাষকদের মধ্যে বাংলা বিষয়ে ৪৩ জন, ইংরেজি বিষয়ে ৫৯ জন, রাষ্ট্র বিজ্ঞানে ৩৬ জন, দর্শনে ৩৭ জন, অর্থনীতিতে ৩৪ জন, প্রাণীবিদ্যায় ৩৬ জন, ইতিহাসে ২৬ জন, সমাজকল্যাণে ৮ জন, রসায়নে ২৩ জন, ইসলামী শিক্ষায় ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৪১ জন, পদার্থ বিদ্যায় ৪৫ জন, উদ্ভিদবিদ্যায় ২৪ জন, সমাজ বিজ্ঞানে ১১ জন, গণিতে ১২ জন, ভূগোলে ৫ জন, মৃত্তিকাবিজ্ঞানে এক জন, হিসাব বিজ্ঞানে ৪০ জন, ব্যবস্থাপনায় ২৯ জন, মনোবিজ্ঞানে ৬ জন, কৃষি বিজ্ঞানে ৩ জন, পরিসংখ্যানে ৫ জন, সংস্কৃত ২ জন, গার্হস্থ অর্থনীতিতে ৫ জন, আরবি ও ইসলামী শিক্ষায় ১০ জন, আরবি বিষয়ে ২ জন, শিশু বিকাল ও সামাজিক সম্পর্ক বিষয়ে একজন, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় ১ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৬৪ জন।

এছাড়া সরকারি টিচার ট্রেনিং কলেজে ইংরেজি বিষয়ে ৩ জন, ভূগোল বিষয়ে একজন, গ্রন্থাগার বিজ্ঞানে একজন, শিক্ষা বিষয়ে ১৯ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ