1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৪ Time View

মালবোঝাই ট্রাক রাস্তার পাশে বসতঘরে ঢুকে পড়ায় প্রাণ গেল বাবা-মেয়ের। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা নামক স্থানে নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাবা শাহ বাবু (৩৮) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১১)।

এ সময় শাহ বাবু ও তার স্ত্রী, ছেলেমেয়েসহ চারজন একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩৪) এবং ৪ বছরের ছেলে সাগর।

নিহত শাহ বাবু ভিটাপাড়া (সরিষা) গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই ১০ চাকার একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরিষা নামক স্থানে রাস্তার পাশে একটি বসতঘরের ভেতর উঠে পড়ে। এ সময় বাড়ির লোকজন রাতের খাবার খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই শাহ বাবু ও মেয়ে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাশে থাকা তার স্ত্রী ও ছেলে দৌড়ে দূরে যেতে পারায় তারা প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ