1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রমজানে ভোজ্যতেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুলাই, ২০১২
  • ১০৪ Time View

আসন্ন রমজানে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভোজ্যতেল আমদানিকারক, উৎপাদক ও ব্যবসায়ীরা।
আসন্ন রমজান উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পাম অয়েল/অলিন) মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছি, এফবিসিসিআই পরিচালক এম হেলাল উদ্দিন এবং সিটি গ্রুপ, টি কে গ্রুপ, এস আলম, এস এ ও নূরজাহান গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন ‘বাংলানিউজ’-কে বলেন, “আসন্ন রমজানে দেশের সর্বত্র ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা।”
তিনি বলেন, “অবশ্য দাম বাড়ানোরও কোনো সুযোগ নেই।”
বর্তমানে ভোজ্যতেলের মজুদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সয়াবিন ও পাম অয়েল মিলিয়ে ৩ লাখ ৫৬ হাজার টনেরও বেশি তেল মজুদ রয়েছে। সাধারণভাবে যেখানে ১ লাখ ১০ হাজার টন মজুদ থাকলেই চলে, সেখানে দ্বি-গুণেরও বেশি মজুদ রয়েছে।” ভোজ্যতেলের মূল্য সম্পর্কে জানতে চাইলে এফবিসিসিআই পরিচালক জানান, “মূল্য নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে বাজারে যে মূল্য আছে তা-ই থাকবে। দাম বাড়ানো হবে না।” প্রসঙ্গক্রমে তিনি জানান, বিদ্যমান দর অনুযায়ী মিলগেটে পাম অয়েল ৯০ টাকা ও সয়াবিন ১১১ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এলাকাভেদে খুচরা মূল্যে কিছুটা পার্থক্য থাকবে- এটাই স্বাভাবিক।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজী নন অতিরিক্ত সচিব
এদিকে আসন্ন রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের মতো একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে মন্ত্রণালয়ের বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করতে ইচ্ছুক নন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী।
সভাশেষে এ বিষয়ে জানার জন্যে তার কক্ষে গেলে অতিরিক্ত সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা এম ওবায়েদ উল্লাহ প্রথমে বাংলানিউজ প্রতিনিধির ভিজিটিং কার্ড নিতে গড়িমসি করেন।
প্রথমেই মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। ‘তথ্য কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না’ জানালে এম ওবায়েদ উল্লাহ ভিজিটিং কার্ড নিয়ে ভেতর থেকে ঘুরে এসে বলেন, “স্যারকে আমি বলেছি, মিটিং-এ তথ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন না। স্যার বলেছেন- যা জানার তা তথ্য কর্মকর্তার কাছে লিখিত দিতে। তিনি সেটা স্যারকে দেবেন এবং তার কাছেই তথ্য সরবরাহ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ