1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে: মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বহন করছে বাংলাদেশ। আমরা সবাই একযোগে কাজ করব এই বিষয়ে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আর্ল আর মিলার।

বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের জানান , দু’দেশের মধ্যে পোশাক রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছে মার্কিন জনগণ এবং তারা আমাদের পাশে ছিল। আমাদেরকে তারা স্বীকৃতি দেওয়ার পর থেকে বিভিন্ন সময় পাশে থাকার আগ্রহ জানিয়েছে এবং পাশে ছিল।

মন্ত্রী আরও বলেন, আমাদের সিটি করপোরেশন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। সিডিসি নামে একটা প্রোগ্রাম রয়েছে তাদের, সেটা নিয়েই কাজ করতে চায় আমাদের সঙ্গে। তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছেন এবং আমি অভিনন্দন জানাই তাদের। মন্ত্রী এসময় এক প্রশ্নের উত্তরে জানান, এই প্রকল্প কোনো টাকার নয়, একটা মডেল নিয়ে কাজ করবে তারা। মূলকথা হচ্ছে তারা আমাদের এখানে একটা মডেল ডেভেলপ করতে চাচ্ছে। তাদের এই মডেলটা সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের অনেক দেশেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ