1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

খেলার মাঠে আর পশুর হাট বসবে না : মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, খেলার মাঠ শুধু খেলার জন্যই উন্মুক্ত থাকবে। ঢাকা দক্ষিণের কোনো খেলার মাঠে আর কখনো কোরবানির পশুর হাট বসবে না। এসব মাঠ শুধু শিশু-কিশোর, তরুণসহ সব বয়সীদের খেলার জন্য ব্যবহার করা হবে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-১৪২৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, মুজিববর্ষে প্রথমবারের মতো ডিএসসিসি এর ৭৫টি ওয়ার্ড মিলে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এতে ৬৩টি ফুটবল এবং ৬৪টি দল ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। ঢাকা দক্ষিণের ১৩টি মাঠে খেলার আয়োজন হবে।

তিনি বলেন, করোনার কারণে আমাদের সন্তানরা দীর্ঘদিন ঘর বন্দি ছিল। আমাদের সন্তানদের আবারও খেলার মাঠ ফিরিয়ে দেব। এ কারণেই আমাদের এই আয়োজন। এখন থেকে প্রতিবছর আমরা এই আয়োজন করব। প্রতিবছর পাঁচটি করে খেলা হবে। এখান থেকেই জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি শুরু হবে।

আগামী ১০ ফেব্রুয়ারি ফুটবল এবং ১৬ ফেব্রুয়ারি ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উভয় খেলার সমাপনী অনুষ্ঠান হবে ১৫ মার্চ। সভায় ক্রীড়া আয়োজনের আদ্যোপান্ত সাংবাদিকদের ব্রিফ করেন শেখ ফজলে নূর তাপস।

অনুষ্ঠানে শেখ তাপস ঘোষণা করেন ক্রিকেট ও ফুটবল দলের বিজয়ীরা প্রত্যেকে পাঁচ লাখ এবং রানার্সআপ দল তিন লাখ করে টাকা পাবেন।

অনুষ্ঠান শেষে ডিএসসিসি মেয়রকে মধুমতি ব্যাংক এক কোটি টাকার চেক এবং ওরিয়ন গ্রুপ ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করে। পরে লটারির মাধ্যমে ক্রিকেট এবং ফুটবল দলের নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ