1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

এমবাপে-মারিয়ার গোলে জয় পেল পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শেষ দিকে থাকা নিমকে ৩-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে পিএসজি।

২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা নিমের এটি ১৫তম হার।

অন্য ম্যাচে নিসকে ২-১ গোলে হারানো মোনাকো ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। দিজোঁর মাঠে ১-০ গোলে জয়ী লিওঁ সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৫১।

আগের ম্যাচে লরিয়ঁর কাছে হেরে আসা পিএসজি এদিন এগিয়ে যায় অষ্টাদশ মিনিটে। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া।

আক্রমণ অব্যাহত রাখা পিএসজির ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট হচ্ছিল বারবার। অবশেষে ৩৬তম মিনিটে সফল হয় তারা। ডান দিক দিয়ে আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি এমবাপে। বল তার পা ঘুরে যায় মারিয়ার কাছে। তার ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন সারাবিয়া।

৬৮তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় পিএসজি। দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে। চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ