1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ Time View

দেশে করোনাভাইরাসে আরও ১৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৮ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৮৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৫৩ শতাংশ। নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী দু্জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ