1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

পাঁচ ওয়ানডে খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

করোনার মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করছে জাতীয় পুরুষ ক্রিকেট দল। মার্চে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল।

আগামী ২৮ মার্চ ঢাকায় পা রাখবে প্রোটিয়া দল। বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আজ সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ওয়ানডে ৪ এপ্রিল। ৬ এপ্রিল দ্বিতীয় এবং ৮ এপ্রিল তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের শেষ দুটি ম্যাচ ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো খেলাই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশে পা রাখার পর দুই সপ্তাহের ব্যবধানে তিনবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে প্রোটিয়া মেয়েদের। ঢাকায় পৌঁছার পর সেখান থেকে সরাসরি বিমানে চড়ে সিলেটে চলে যাবে সফরকারি দল।

সিলেটে পৌঁছেই একবার করোনা টেস্ট দিতে হবে প্রোটিয়াদের। ২৯ থেকে ৩১ মার্চ তিনদিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। তারপর আরও একবার করোনা পরীক্ষা হবে। সেখানে পাস করা ক্রিকেটাররা অনুশীলন করবেন টানা তিনদিন।

১১ এপ্রিল চতুর্থ ওয়ানডের পর ফের করোনা টেস্টের নিচে যেতে হবে সফরকারি দলকে। ১৩ এপ্রিল পঞ্চম ওয়ানডে শেষ করে পরের দিন ঢাকায় আসবে তারা, সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকার বিমানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ