1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

সুয়ারেজে উড়ছে অ্যাটলেটিকো মাদ্রিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় থাকতে না পেরে আক্ষেপে পুড়েছিলেন লুইস সুয়ারেজ। সেই আক্ষেপ ভুলে নতুন ঠিকানা অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে করছেন গোলের পর গোল। সর্বোচ্চ গোল দাতার তালিকায় আছেন সবার ওপরে। এ উরুগুইয়ান ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে উড়ছে ক্লাবও।

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অ্যাটলেটিকো। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১০! রবিবার রাতে কাদিজকে তাদের মাঠেই ৪-২ গোলে উড়িয়ে শীর্ষস্থানকে আরও পাকাপোক্ত করেছে ক্লাবটি।

এই ম্যাচে সুয়ারেজ জোড়া গোল করেন। প্রথমার্ধে ২৮ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। এখন পর্যন্ত ১৪ গোল দিয়ে লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সুরারেজ।

১৬ ম্যাচে তার পা থেকে আসে ১৪ গোল। দুটি গোলে করেন সহায়তা। ১৮ ম্যাচে ১২ গোল দিয়ে তার পর অবস্থান করছেন ‘বন্ধু’ লিওনেল মেসি।

কাদিজের বিপক্ষে বাকি দুটি গোল করেন সাউল ও কোকে। কাদিজের হয়ে দুটি গোল করে ব্যবধান কমান নেগ্রেডো। এই জয়ে ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। ২০ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সা। বার্সেলোনার সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ