1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৫১ Time View

হাসপাতাল থেকে রবিবার সকালে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পান বিসিসিআই সভাপতি।

এদিন নিজের গাড়িতে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তার শরীরে।

এর আগে ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়।

গত বুধবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আসেন তিনি। সৌরভের চিকিৎসার দায়িত্ব ছিলেন আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল।

প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আফতাব সাংবাদিকদের বলেন, ‘সুস্থ আছেন সৌরভ। বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

আপাতত কয়েক দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে সৌরভকে। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে। নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বছরখানেক খেতে হবে কড়া ডোজের ওষুধ।

রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তরল রাখার এবং কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। সঙ্গে কোনোরকম শারীরিক অস্বস্তি এড়িয়ে না যাওয়া এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ