1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ফরম পূরণের কিছু অর্থ ফেরত পাবে এইচএসসি পরীক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে অর্থ জমা দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় তার কিছু অংশে ফেরত পাবেন।

পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে একথা জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল অনুষ্ঠানস্থলে থাকা শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের বছরের পর এবার মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হল। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ