1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইপিএলের নিলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, চেন্নাইতে। বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।

এবার সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের স্কোয়াডে রেখেছে কেবল ১২ খেলোয়াড়।

সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরে আছে ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।

আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে তারা। এবার ৩৪.৮৫ কোটি ভারতীয় রুপি নিলাম করতে যাওয়া রাজস্থান তিনজন বিদেশি তারকাকে দলে নেওয়ার দিকে নজর রাখবে। অন্যদিকে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করবে পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি প্রত্যেকে চারজন করে বিদেশি খেলোয়াড় কিনতে পারে।

আশা করা হচ্ছে, এবারের নিলাম হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। কেবল একদিনের জন্য হতে পারে এই ইভেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ