1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

মার্চের প্রথম সপ্তাহে খুলছে ঢাবি হল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৫৮ Time View

স্বাস্থ্যবিধি মেন মার্চের প্রথম সপ্তাহে অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় এই পরামর্শ দেওয়া হয়।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা আমাদের পরামর্শ দিয়েছি মাত্র। এই পরামর্শ ডিনস কমিটিতে যাবে। সেখান থেকে একাডেমিক কাউন্সিলে যাওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবে।’

প্রভোস্ট কমিটির সদস্য সচিব ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সভায় দুইটা আলোচ্যসূচি ছিল। তার মধ্যে একটি হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হল খোলার বিষয়। আমরা আগে থেকেই হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দিয়েছি। যেহেতু সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আর প্রতিষ্ঠানগুলো সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই নির্দেশনা অনেক আগে থেকেই পালন করে আসছি। এবং এই বিষয়ে আরো সিদ্ধান্ত নিয়েছি যে, প্রত্যেকের রুম পরিষ্কারের ব্যাপারেও আমরা সহযোগিতা করব।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা হল খোলার ব্যাপারে একটা জায়গায় পৌঁছেছি। যেসব বিভাগ সেমিস্টার ফাইনালের তারিখ দিয়ে দিয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীদের ডেটা নিয়েছি। হল প্রাধ্যক্ষরা এ ব্যাপারে সবাই তাদের কাছে থাকা তথ্য দিয়েছেন। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে আমরা হলে তুলব। কেননা, পরীক্ষার আগে ফর্ম ফিলাপের বিষয় রয়েছে।

প্রভোস্ট কমিটির সদস্য সচিব বলেন, এ ব্যাপারে আরো সিদ্ধান্ত হয়েছে যে, হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেওয়া হবে। এর বাইরে আর কেউ হলে উঠবে না। এ ছাড়া, ছাত্রত্ব শেষ এবং বহিরাগতদের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ