1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাম কমার পর আজ সোনার ভরি যত এবার ডিজিএফআই-এর গোপন বন্দিশালা পরিদর্শন করবে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

সাংবাদিকতা হতে হবে স্বচ্ছ ও অনুসন্ধানমূলক: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, সাংবাদিকতা হতে হবে স্বচ্ছ ও অনুসন্ধানমূলক। নিজেরা নিজেরা গবেষণা করে সংবাদ প্রকাশ না করাই ভালো। সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখে। এবার করোনা মহামারিতেও মানুষকে তথ্য-উপাত্ত দিয়ে তারা সচেতন করেছে ও সংকটে পাশে থেকেছে।

সাংবাদিকদের সমাজের স্বার্থ মাথায় রেখে কাজ করারও আহ্বান জানান তিনি।

আজ রোববার(২৪ জানুয়ারি) বিকেলে আমেরিকার চেম্বার অ্যামচাম আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। করোনাকালে সম্মুখযোদ্ধা সাংবাদিকদের করা বিভিন্ন রিপোর্টের মূল্যায়ন ও তাদের পুরস্কার দেয়ার নাম ঘোষণা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিশ্বনেতাদের বিশ্বব্যাপী সংঘাত-সহিংসার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও রোহিঙ্গাদের মতো দুর্দশা দেখতে চাই না।

উন্নয়নশীল দেশের কাঁতারে দাঁড়াতে গত ১২ বছর ধরে লাগাতার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে অনেকেই তথ্য-প্রযুক্তিখাতে কাজ করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাদের তুলে ধরতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন আশা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে অ্যামচাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সব সামাজিক সূচকে এগিয়ে চলেছে। বর্তমান সরকার গৃহ নিয়ে গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে সরকার কাজ করছে ও পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে, জো বাইডেনের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে,বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান,বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগামীর সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্র, সব সময় বাংলাদেশি সংবাদ মাধ্যমের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এসময়, অর্থনৈতিক উন্নয়ন পথে করোনাকে বাধা হিসেবে উল্লেখ করে রবার্ট মিলার বলেন, প্রতিটি দেশই ক্ষতির মুখে পড়েছে। এই মহামারিতে উন্নয়ন পরিকল্পনাকে কাটছাট করতে বাধ্য করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ