1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ দখল রোধে ড্রোন ব্যবহার হবে: ডিএনসিসি মেয়র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ দখল প্রতিরোধে ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার দুপুর ১২টায় মিরপুর-১১ নম্বরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীর উন্নয়নে যেখানে কাজ করতে যাই সেখানে অবৈধ স্থাপনা বা দখল পাওয়া যায়। অবৈধ দখল উচ্ছেদের পর পুনরায় দখল হয়ে যায়। তাই কোথাও উচ্ছেদ অভিযানের পর আবার দখল হচ্ছে কি-না সে বিষয়টি পর্যবেক্ষণের জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে। এরই মধ্যে এ নিয়ে নির্দেশনা দিয়েছি। বিশেষ করে খালের দুই পাড় পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহৃত হবে। তার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে। সেখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হবে। কারণ আমরা ডিজিটাল হতে চাই।

মেয়র বলেন, মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর সড়ক যোগাযোগের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। অবৈধ দখল উচ্ছেদ করে সড়কটিকে সুন্দর করা হবে। এরই মধ্যে এ সড়কের জন্য ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। এ সড়কটি সর্বনিম্ন ৬০ ফুট থেকে সর্বোচ্চ ৭৫ ফুট পর্যন্ত চওড়া হবে।

এ সময় ডিএনসিসি মেয়র উচ্ছেদ অভিযানে সহযোগিতা করার জন্য স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ