1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

সিরিজ জয়ে নতুন বছর শুরু টাইগারদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৬৮ Time View

টানা দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাল বাংলাদেশ। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুললো টাইগাররা। আজ শুক্রবার (২২শে জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

২০১৮ সালে টানা দুবার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার ২০২১ সালেও এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের হ্যাটট্রিক করল তামিম ইকবালের দল। এই নিয়ে ৫ বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। সর্বপ্রথম ২০০৯ সালে তাদের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২-১৩ সালে ঘরের মাঠেও গেইল-স্যামুয়েলসদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল লাল-সবুজের দলটি।

শুরুতে ব্যাট করতে নেমে ১৪৮ রান করতেই অলআউট হয়ে যায় উইন্ডিজ। ক্যারিবীয় তারুণ্যনির্ভর দলকে টানা দুই ম্যাচে ১২২ ও ১৪৮ রানে গুড়িয়ে দিয়ে ৬ ও ৭ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল। তার কারণেই দেড়শ’র কাছাকাছি স্কোর গড়তে সক্ষম হয় ক্যারিবীয়রা। বাংলাদেশ দলের হয়ে মিরাজ চার, মোস্তাফিজ-সাকিব দুটি করে উইকেট নেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ফেরেন লিটন কুমার দাস। আগের ম্যাচে ৩৮ বলে ১৪ রান করা লিটন এদিনও সেই আকিল হোসেনের বাঁ-হাতি স্পিনে বিভ্রান্ত হন। সাজঘরে ফেরেন ২৪ বলে ২২ রানে।

সাকিব আল হাসানের পছন্দের পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে এদিনও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে ১ রানে আকিল হোসেনের শিকার হওয়া শান্ত এদিন ফেরেন জেসন মোহাম্মদের স্পিনে। তার আগে ২৬ বলে করেন মাত্র ১৭ রান।

আগের ম্যাচে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ৬ রানের জন্য ফিফটি মিস করেন তামিম ইকবাল। এদিন দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির পর ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক। তার আগে ৭৬ বলে তিন চার ও এক ছক্কায় ৫০ রান করেন দেশসেরা এ ওপেনার।

দলীয় ১০৯ রানে লিটন-শান্ত-তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব-মুশফিক। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। দলের ৭ উইকেটের জয়ে ৪৩ ও ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব-মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভার ১৪৮ অল আউট (পাওয়েল ৪১, ওটলে ২৪ বোনার ২০, আলজারি ১৭) (মিরাজ ৪/২৫, ২/১৫)

বাংলাদেশ: ১৪৯/৩ ৩৩.২ ওভার (তামিম ৫০, সাকিব ৪৩) (রেইফার ১/১৯)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ