1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১১ নম্বরের ফুটপাতে চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নেতৃত্বাধীন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা সড়ক আটকে দেয়। এর পরও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে মিরপুর-১২ নম্বরের এ ব্লকের একটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এর পরই অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

কর্মকর্তারা বলেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক প্রতিহত করা হবে।

এদিকে অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ