1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৬৫ Time View

নিজ বাসা থেকে তরুণ মডেল সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া। তিনি রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা ছিলেন।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন মডেল বারিশা হক। তিনি লিখেছেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

বারিশা আরও লেখেন, আমার ফ্যাশন হাউজের প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মডেল ফটোগ্রাফার সুমন হোসাইন। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনিও। ওদিকে, সাদিয়ার নাজের এক আত্মীয় শাওন শান গণমাধ্যমকে জানান, গত রাত পৌনে ৩টার দিকে বাসায় গিয়ে তারা ফ্যানের সঙ্গে সাদিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ