1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, এই ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন জানায়, এবার নির্বাচনের দিন কোনো ছুটি ঘোষণা হবে না। ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ