1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান প্রধানমন্ত্রী।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার এ সময় সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

স্পিকার সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সোমবার সংবিধানের বিধান অনুযায়ী সংসদে বছরের শুরুর অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ