1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল : ইসি সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দেশে ৬০টি পৌরসভার ভোট শেষে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, আপনাদের যে প্রচার মাধ্যম, সেখানে দেখিয়েছেন প্রচুর ভোটার উপস্থিতি। তারা ভোট দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন করা সম্ভব হয়েছে।

কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দুই একটি ঘটনা যা ঘটেছে তা একেবারেই নগণ্য বলা যেতে পারে। কিছু কিছু এলাকায় দুষ্কৃতিকারী কিছু সুযোগ সন্ধানী যা সব সময় থাকে। দুষ্কৃতিকারীরা চেষ্টা করে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন করার জন্য যেন সুষ্ঠু নির্বাচন হতে পারে। তারা নির্বাচনের কাজকে বিঘ্ন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটাকে নিয়ন্ত্রণ করেছেন। তাদেরকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া হয়নি।

তিনি জানান, ৬০টি পৌরসভার মধ্যে রাজশাহীর বোয়ালমারী পৌরসভার একটি কেন্দ্রে দুষ্কৃতকারীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যালট পেপার নিয়ে যেতে পারেনি। তবে ব্যালট বাক্স যেহেতু ভেঙে গেছে প্রিজাইডিং অফিসার ওই নির্বাচনী কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন। কিশোরগঞ্জেও একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল সেটা কেউ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৬০টি পৌরসভার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও জানান, সাড়ে ৬০০ ভোট কেন্দ্রের মধ্যে দুয়েকটি কেন্দ্রে সহিংসতার তথ্য পেয়েছি। এটি বড় কিছু নয়। আর আমাদের দেশে সহিংসতা কোন নির্বাচনে হয়না সব নির্বাচনেই কমবেশি হয়।

ভোটের শতকরা হার প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে ইভিএমে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ ভোট পড়েছে। ব্যালটে যে তথ্য পেয়েছি তাতে সর্বোচ্চ ৭৫ পার্সেন্ট এবং সর্বনিম্ন ১৫ পার্সেন্ট ভোট পড়েছে। অবশ্য এটি চূড়ান্ত হিসাব নয়। সার্বিক হিসেবে থেকে ৭০-৭৫ শতাংশ ভোট পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ