1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার ভোট কাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

সারাদেশে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

এ ধাপের ৬০টি পৌরসভার মধ্যে ২৮টিতে ইভিএমে ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোয় বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া মামলাজনিত কারণে পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত হয়েছে। অপরদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলে শনিবার দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এবারের পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮০টি, ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি। নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা ২২১ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৭৪৫ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রার্থী অংশ নিচ্ছন।

এর আগে গত ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচেনর তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ