1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

‘ঢাকার দুই মেয়রের মধ্যে মতপার্থক্য অকল্যাণকর নয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আছে, এদের মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে, বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি), মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এসময় তাজুল ইসলাম বলেন, ঢাকার দুইজন মেয়র একজন আগে দ্বায়িত্ব পালন করেছেন আর একজন বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন। তাদের রাজনীতিক আদর্শ অভিন্ন, কর্মসম্পাদনে কোথাও কোথাও মতপার্থক্য আছে। এই মতপার্থক্য প্রকাশ্যে আলোচনা হয়েছে। এতে দলের জন্য কোন অকল্যাণকর আছে বলে মনে করি না। সময়ের ব্যবধানে এই বিষয়টি নিস্পত্তি হয়ে যাবে।

তিনি আরো বলেন, ওবাইদুল কাদের এর ভাই সে একজন রাজনৈতিক কর্মী সে বার বারই দলের মধ্যে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া স্বাধীনতা সড়কের কাজ অনতিবিলম্বে শুরু করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে হেলিকপ্টার যোগে মুজিবনগর আম্রকাননে পৌছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। পর্যটন মোটেলে তাদেরকে গার্ড অব অনার প্রাদান করেন পুলিশ প্রশাসন। পরে প্রশাসন ও দলীয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন তারে। পরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মনছুর আলম খান, পুলিশ সুপার মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহিনসহ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ