1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নগর ভবনে ঘুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়।

একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।

এদিকে আজ দুটি মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। এর মধ্যেই মেয়র তাপসের পক্ষ থেকে এ ধরনের আহ্বান আসলো।

গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।

পর দিন রবিবার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এর পর গতকাল সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান তাপস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ