1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৭৭ Time View

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।

নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাত জানা যায়নি।

এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, ভোরে কালামপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ