1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

শিগগিরি ভার্স্কয নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ভাস্কর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, দেশের জনগণের এবং আমাদের সরকারের। আপনারা দেখেছেন, কারা এটা (ভাঙচুর) করেছে। আমরা সবগুলোকে অ্যারেস্ট করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাতে জন্ম-জন্মান্তরে, প্রজন্মের পর প্রজন্ম চিনতে পারে, জানতে পারে এই বাঘা যতীন কে ছিলেন কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু তিনি যে শুধু বাংলাদেশের নেতা নন, সারা বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তাঁকে যেন হৃদয়ে ধারণ করতে পারি, সেই কারণে ভাস্কর্য আমরা তৈরি বা স্থাপন করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাইকে আহ্বান করব, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এই কাজটি যারা করছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবেন। আর এ দেশের জনগণ অনেক সংস্কৃতিমনা। কাজেই এ দেশের জনগণ কোনোদিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো ষড়যন্ত্র, এরা চিহ্নিত ষড়যন্ত্রকারী, তাদেরই একটা অপপ্রয়াস।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি ও সংসদ সদস্য আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান, সহসভাপতি মিজানুর রহমানসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ