1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আশরাফুলের সান্ত্বনা ব্ল্যাকহিথ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুলাই, ২০১২
  • ১২৫ Time View

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার খুব ইচ্ছে ছিলো মোহাম্মদ আশরাফুলের। কিন্তু নিজের ভুলে তিনি খেলতে পারছেন না।

এসএলপিএলে খেলার জন্য অনলাইনে নিবন্ধন করতে হয়েছে বিদেশি ক্রিকেটারদের। বিষয়টি জানা ছিলো না আশরাফুলের। যখন জানতে পেরেছেন তখন নিবন্ধন করার মতো যথেষ্ট সময় হাতে ছিলো না,‘আমি এবং তামিম আগেরবার সাইন করেছিলাম। কিন্তু এবার যে নতুন নিয়ম করা হয়েছে তা জানতাম না। তামিম তার এজেন্টের মাধ্যমে নতুন করে নিবন্ধন করায় খেলতে পারছে। যে সময় নিবন্ধন শেষ করে দেওয়া হবে তার একঘন্টা আগে আমি এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে জানায় আমার নাম এসএলপিএলে নেই। আমাকে নিবন্ধন করতে হবে। তখন আর করতে পারিনি। এখন আপসোস করে লাভ নেই, ইংল্যান্ডে তো আমার খেলার সুযোগ আছে।’

আশরাফুল কেন্ট প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকহিথে খেলেন। জাতীয় দলে ফেরার আগে দারুণ কিছু ম্যাচ খেলেছেন। আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবেন না আশরাফুল। ইংল্যান্ডে থাকবেন তার দল ব্ল্যাকহিথের হয়ে খেলার জন্য। শনিবার তিনি বলেন,‘ইংল্যান্ডে খেলার জন্য বিসিবি থেকে আমি আগেই অনুমোদন নিয়ে রেখেছি। জাতীয় দলের খেলা শেষ করে ক্লাবে যোগ দেবো। দেশে ফিরবো ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে।’

কেন্ট লিগে ২৮ জুলাই, ৪, ১১, ১৮, ২৫ আগস্ট ম্যাচ খেলবেন আশরাফুল। এরপর দেশে ফিরে আসবেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য।

বিসিবি একাদশ নামে বাংলাদেশ দল ত্রিনিদাদ এন্ড টোবাগো যাবে ২ সেপ্টেম্বর। সেখানে চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ